১১ ডিসেম্বর রাজশাহীতে হরতালের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগর এলাকায় ১১ ডিসেম্বর অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ। বর্ধিত হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও সাইনবোর্ড ফি বাতিলের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।

গতকাল বেলা ১১টায় সোনাদীঘির মোড়ে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক এনামুল হক। তিনি বলেন, সংগতিবিহীনভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে দীর্ঘদিন ধরে রাজশাহীবাসী আন্দোলন করে আসছে। কিন্তু সিটি করপোরেশন কর্তৃপক্ষ ট্যাক্স আদায়ে অনড় রয়েছে। বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার, বর্ধিত ট্রেড লাইসেন্স ফি ও সাইনবোর্ড ফি বাতিলের দাবিতে সিটি করপোরেশন এলাকায় ১১ ডিসেম্বর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করা হচ্ছে।