প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বেনাপোল রেলস্টেশন থেকে ১১টি তক্ষক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। প্রাণীগুলোকে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার বিজিবি দপ্তরে রাখা হয়েছে। বিজিবির ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বলেন, একটি লোহার খাঁচায় রাখা ১১টি তক্ষক গত শুক্রবার বেনাপোল রেলস্টেশন থেকে উদ্ধার করা হয়েছে। এগুলোর মালিকানা কেউ দাবি করেনি। আজ রোববার বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে তক্ষকগুলো হস্তান্তর করা হবে।