১১ দফা দাবিতে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা গতকাল রোববার অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে তাঁকে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এবং তাঁর কক্ষ ভাঙচুর করে। ভবন সংস্কার, স্নাতক (সম্মান) কোর্স চালুসহ ১১ দফা দাবিতে তারা ভাঙচুর ও অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে।একই দিন শিক্ষার্থীরা বগুড়া শহরের সুলতানগঞ্জ এলাকায় অবস্থিত মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার চত্বরে অধ্যক্ষের কুশপুত্তলিকা দাহ এবং মাদ্রাসার সামনের সড়ক এক ঘণ্টা ধরে অবরোধ করে।মাদ্রাসার শিক্ষার্থীদের অভিযোগ, বিশুদ্ধ খাওয়ার পানি এবং নামাজ পড়ার জন্য অজু করার পানির ব্যবস্থা তাদের মাদ্রাসায় নেই। বিষয়টি অনেকবার অধ্যক্ষকে বলা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম আফতাব উদ্দিন বলেন, ছাত্রদের কিছু দাবি সঠিক থাকলেও অন্য দাবিগুলোর বিষয়ে তাঁর করার কিছু নেই। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের কিছু ব্যক্তি ষড়যন্ত্র করে তাঁর বিরুদ্ধে ছাত্রদের লেলিয়ে দিয়েছেন।