১১ দফা দাবিতে নয়টি বামপন্থী দলের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক বিচারপতি গোলাম রাব্বানী বলেছেন, ১১ দফা দাবিতে বামপন্থীদের আন্দোলনের মাধ্যমে দেশে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ শুরু হবে। তিনি এসব দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর মুক্তাঙ্গনে নয়টি বামপন্থী দলের সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ আহ্বান জানান।এর পর বিদ্যুৎ-গ্যাস-পানি সমস্যা সমাধান, যুদ্ধাপরাধীদের বিচার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করাসহ ১১ দফা দাবিতে নয়টি বামপন্থী দল এক সঙ্গে রাজধানীতে মিছিল করে।এর আগে ১১ দফা দাবি ঘোষণা করেন বামপন্থী নেতা রুহিন হোসেন। তাঁদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—শহরে ও গ্রামে রেশনিং ব্যবস্থা চালু করা, জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ, টেন্ডারবাজি-চাঁদাবাজি-ভর্তি বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, রাষ্ট্র ও সরকারব্যবস্থার বিকেন্দ্রীকরণ, কৃষকের ন্যায্য দাম প্রাপ্তি নিশ্চিত করা, খেত মজুরদের সারা বছর কাজ, খাসজমি বরাদ্দ করা এবং ভিজিএফ কার্ড, বিধবাভাতা, টেস্ট রিলিফ, কর্মসংস্থান প্রদান প্রভৃতি ক্ষেত্রে দুর্নীতি, দলবাজি বন্ধ করা, বখাটেদের উত্পাত ও যৌন হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া এবং প্রাকৃতিক সম্পদ বিদেশে রপ্তানি বন্ধে আইন প্রণয়ন করা।কর্মসূচিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, হায়দার আকবর খানসহ নয়টি বামপন্থী দলের নেতারা উপস্থিত ছিলেন।