১১ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের নতুন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা ও সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকদের একধাপ নিচে বেতন স্কেল নির্ধারণসহ ১১ দফা দাবিতে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর এক ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর দুই ঘণ্টা ও ১৭ সেপ্টেম্বর তিন ঘণ্টা কর্মবিরতি পালন। এ ছাড়া ১৮ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাব চত্বরে শিক্ষক সমাবেশ ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হবে।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক আবদুল্যাহ সরকার বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য তালাবদ্ধ আমরণ অনশনের মতো কর্মসূচি দেওয়া হবে। ১১ দফার উল্লেখযোগ্য বাকি দাবি হলো: শিক্ষানীতির আলোকে অবিলম্বে শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল, ৭৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, বর্তমানে প্রচলিত ১১ ধরনের শিক্ষাব্যবস্থা বাতিল করে সব শিশুর জন্য অভিন্ন শিক্ষা পদ্ধতি চালু করা।