১১ দফা দাবিতে রাজশাহী পাটকল শ্রমিকদের অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটকল শ্রমিকদের জন্য মজুরি কমিশনের চতুর্থ কিস্তির বকেয়া পাওনাসহ ১১ দফা দাবিতে গতকাল বুধবার রাজশাহী পাটকলের শ্রমিকেরা রাজশাহী-নাটোর সড়ক অবরোধ করে রাখেন। গতকাল সকাল পৌনে নয়টার থেকে সোয়া ১০টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলে। এ সময় পাটকলের সামনের রাস্তায় সমাবেশের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি দাঁড়িয়ে যায়।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন রাজশাহী পাটকল শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান। বক্তারা বলেন, তাঁদের দাবি বাস্তবায়ন না করা হলে আগামীকাল শুক্রবার সব শিল্পাঞ্চলে জনসভা অনুষ্ঠিত হবে। ২ মার্চ পাটকলের অভ্যন্তরে বিক্ষোভ মিছিল করা হবে। আগামী ৫ মার্চ ২৪ ঘণ্টা ধর্মঘট পালন করা হবে। তাঁদের ১১ দফার অন্যতম হচ্ছে মজুরি কমিশনের বকেয়া পাওনা চেকে নয়, আগের মতো স্লিপে প্রদান, দেশের বৃহত্তর স্বার্থে পাটকলের অদক্ষ ও অনভিজ্ঞ চেয়ারম্যান ও পরিচালকের অপসারণ, পাটশিল্পকে কৃষিভিত্তিক শিল্প ঘোষণা ও ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট ২০১০ বাস্তবায়ন, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে শ্রমিকদের কর্মচারী হিসেবে সমন্বয় অথবা যোগদান করানো ইত্যাদি। �ি ���0��1�। তাড়াহুড়া করে নামতে গিয়ে কয়েক যাত্রী আহত হন।