১১ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে ক্লাস ও পরীক্ষা বন্ধ, পরীক্ষার অতিরিক্ত ফি ফেরতসহ ১১ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল শনিবার বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, সকাল নয়টার দিকে ইনস্টিটিউটের দুই শতাশিক শিক্ষার্থী তাঁদের পূর্বনির্ধারিত পরীক্ষা না দিয়ে বিক্ষোভ শুরু করে। পরীক্ষা বাতিলের দাবিসহ অন্যান্য দাবিতে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে ইনস্টিটিউটের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে অধ্যক্ষ ও অন্য শিক্ষকেরা অবরুদ্ধ হয়ে পড়েন। ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুস সালাম জানান, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আপাতত পরীক্ষা ও ক্লাস বন্ধ থাকবে।