১১ দিন ইলিশ ধরা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশ্বিনের ভরা পূর্ণিমায় বঙ্গোপসাগরে ইলিশ মাছের ডিম ছাড়ার প্রধান মৌসুম। এ সময় নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দিতে আজ রোববার থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ১১ দিন সব ধরনের ইলিশ আহরণ, মজুত, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার কক্সবাজার জেলার টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ, উখিয়া, সদরের নুনিয়ারছটা, ফিশারীঘাট, মহেশখালী, কুতুবদিয়াসহ বিভিন্ন উপকূলে মৎস্য বিভাগ মাইকিং করে জেলেদের সতর্ক করেছে।
জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আহমদ বলেন, মা ইলিশ যেন নিরাপদে ডিম ছাড়তে পারে তার জন্য সাগর ও নদীর প্রজননস্থলে পাহারা নিশ্চিত করা হয়েছে।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেদের ইলিশ ধরতে নিষেধ করা হয়েছে।