১১ দিন ধরে নিখোঁজ উজ্জ্বল

১১ দিন ধরে উজ্জ্বল বিশ্বাসের (২৯) খোঁজ মিলছে না। তিনি সাপ্তাহিক একতার কর্মী। উজ্জ্বল দৈনিক প্রথম আলোর কর্মী অনিল বিশ্বাসের ছেলে। এ ঘটনায় ১০ নভেম্বর মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ৯ নভেম্বর সকালে পরিবারের কাউকে কিছু না জানিয়ে রাজধানীর মান্ডা এলাকার বাসা থেকে বের হয়ে যান উজ্জ্বল বিশ্বাস। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। উজ্জ্বলের কোনো খোঁজ না পেয়ে তাঁর ছোট বোন মণিকা বিশ্বাস ১০ নভেম্বর মুগদা থানায় সাধারণ ডায়েরি করেন।
পরিবারসূত্রে জানা গেছে, উজ্জ্বলের গায়ের রং ফরসা। তাঁর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল ফুল প্যান্ট ও হাফশার্ট।
উজ্জ্বল বিশ্বাসের সন্ধান পাওয়া গেলে সংশ্লিষ্ট থানায় বা ০১৯২৯৫৩২৯৫২ নম্বরে যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।