১১ দিন পর চার শ্রমিক মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে সেতু নির্মাণের কাজে নিয়োজিত চার শ্রমিক অপহরণের ১১ দিন পর গত বৃহস্পতিবার রাত নয়টায় মহালছড়ি উপজেলার পঙ্খীমুড়া এলাকা থেকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, গুইমারা সেনা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পঙ্খীমুড়া এলাকায় অভিযান চালায়। অপহরণকারীরা অভিযানের বিষয়টি টের পেয়ে অপহৃত চারজনকে ফেলে পালিয়ে যায়। রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান মুঠোফোনে জানান, অপহৃতদের সেনা হেফাজত থেকে গতকাল শুক্রবার বিকেল চারটায় মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
গত ৬ জুলাই এ চার নির্মাণ শ্রমিককে অপহরণ করা হয়।