১১ দিন মুলতবির পর আজ আবার সংসদ বসছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ দিন মুলতবির পর জাতীয় সংসদের ১৮তম অধিবেশন আজ রোববার বেলা ১১টায় আবার বসছে। বাজেট অধিবেশন হিসেবে পরিচিত এই অধিবেশন চলতি সপ্তাহেই শেষ হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।গত ৩ জুন সংসদের ১৮তম অধিবেশন শুরু হয়। এই অধিবেশনেই ৬ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৩-১৪ অর্থবছরের বাজেট উত্থাপন করেন। ৩০ জুন বাজেট পাস হয়। প্রধান বিরোধী দল বিএনপি এ অধিবেশনে যোগ দেয়। ২ জুলাই স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশন মুলতবি করেন।