প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন দুর্গাপূজা ও ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ১১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। চুয়েটের রেজিস্ট্রার ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাল ২৯ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ১২ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম নিয়মিত চলবে।