১১ নভেম্বর শুরু হচ্ছে হাওর উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় তিন দিনব্যাপী দ্বিতীয় জাতীয় হাওর উৎসব শুরু হতে যাচ্ছে। বাদশাগঞ্জ ও নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরপাড়ে ১১ নভেম্বর থেকে এ উৎসব শুরু হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে পবার চেয়ারম্যান আবু নাসের খান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাবেক সভাপতি শফি উদ্দিন সরকার ও উৎসব কমিটির সদস্য সচিব আতিক রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।