১১ নম্বর কূপ থেকে দিনে ৩ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ গ্যাসক্ষেত্রের ১১ নম্বর কূপে ওয়ার্কওভার (গ্যাস উত্তোলনের জন্য পুরোনো সংস্কারকাজ) করে বাপেক্স দারুণ সাফল্য পেয়েছে। ওয়ার্কওভারের পর গতকাল মঙ্গলবার কূপ থেকে তিন কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, গ্যাস সংকটের এই সময়ে এটি বড় সাফল্য। কয়েক দিনের মধ্যে এই কূপ থেকে দিনে চার কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করছি। একেবারে শুরু থেকেই এই কূপ থেকে দিনে সর্বোচ্চ এক কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস পাওয়া যেত। যোগাযোগ করা হলে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ বলেন, শুরুতে এই কূপটি যত গভীরে করা হয়েছিল সেখানে গ্যাসের মজুদ ছিল কম। এখন ওয়ার্কওভার করে আগের চেয়ে ওপরের স্তর থেকে গ্যাস তোলা হচ্ছে। এই স্তরে গ্যাসের মজুদ ও চাপ দুই-ই বেশি। বাপেক্স এখন মেঘনা ও তিতাসে ১২ নম্বর কূপে ওয়ার্কওভারের কাজ করছে। আগামী মাস নাগাদ সেখান থেকে প্রায় চার কোটি ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে।