১১ নারীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি মহিলা কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের দ্বিতীয় দিনে গতকাল রোববার সিলেটের ১১ কৃতী নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননা পাওয়া ১১ নারী হলেন জুবেদা রশীদ চৌধুরী (মরণোত্তর), বেগম সিরাজুন্নেসা চৌধুরী (মরণোত্তর), সৈয়দা সাহার বানু চৌধুরী (মরণোত্তর), রেবা রাণী সেন (মরণোত্তর), হোসন্ আরা আহমদ, জেবা রশীদ চৌধুরী, মোছাম্ম্যৎ নুর রওশন চৌধুরী, আবেদা চৌধুরী, বেগম ফাতেমা চৌধুরী (মরণোত্তর), দিলারা হাফিজ, রাশেদা কে চৌধূরী। পরে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট এমসি কলেজের শিক্ষক শামীমা চৌধুরী। অধ্যক্ষ নজরুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, সাবেক সাংসদ হাফিজ মজুমদার প্রমুখ।