প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ পশ্চিমপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ১১ পরিবারের ২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার রাতে ওই ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে ওই গ্রামের আবদুল গফুরের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ২০টি ঘর ও ঘরে রক্ষিত মালামাল পুড়ে যায়। ডোমার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই রাত ১১টার দিকে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মফিজুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।