১১ পুলিশ সদস্য পেলেন পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেআইনি অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও নাশকতা সৃষ্টিকারীদের গ্রেপ্তারে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর। গতকাল সকালে পুলিশের ডিআইজির সম্মেলন কক্ষে রংপুর বিভাগে অস্ত্র ও মাদক উদ্ধারসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পুলিশ সদস্যদের পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
পদকপ্রাপ্তরা হলেন কুড়িগ্রামের এসপি তবারক উল্লাহ, রংপুরের এএসপি হাসান মোহাম্মদ নাছের, রংপুর কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী, নীলফামারীর ট্রাফিক সার্জেন্ট জ্যোতির্ময় রায়, রংপুর কোতোয়ালি থানার এসআই আমিনুল ইসলাম, পঞ্চগড়ের এসআই শফিকুর রহমান, রংপুরের পীরগাছা থানার এসআই আবদুল মালেক শাহ, কুড়িগ্রাম সদর থানার এসআই ফজলুর রহমান, নীলফামারী সদর থানার এসআই আরমান আলী, গাইবান্ধা সদর কোর্টের এএসআই শাহ আলম ও গাইবান্ধার কনস্টেবল মশিউর রহমান।