১১ প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ প্রক্রিয়ায় ইফতারি তৈরি ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ১১টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের পৃথক চারটি দল রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।
পলাশী বাজারে মেসার্স ওরায়েদ রাইস শপকে তিন হাজার টাকা, এলিফ্যান্ট রোডে অষ্টব্যঞ্জন রেস্টুরেন্টকে ৩০ হাজার, নিউমার্কেট এলাকার আল আমিন স্টোরকে পাঁচ হাজার, ফরিদ স্টোরকে পাঁচ হাজার, তানজিন এন্টারপ্রাইজকে পাঁচ হাজার, বিসমিল্লাহ চিকেন হাউসকে তিন হাজার, ফাহিম চিকেন হাউসকে দুই হাজার, ধানমন্ডিতে স্টার কাবাবকে ৩০ হাজার, আদি শুক্রাবাদ হোটেলকে সাত হাজার, আরিফ স্টোরকে পাঁচ শ এবং অলিম্পিয়া প্যালেসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অবৈধভাবে পানি বাজারজাত করার দায়ে বাড্ডার গ্রিন টাচ বেভারেজকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানার মালিক রাসেলকে দেওয়া হয় এক মাসের কারাদণ্ড। একই আদালত কেরানীগঞ্জের আটি বাজারের এন বেঙ্গল সুইটমিট অ্যান্ড বেকারিকে অনুমোদন ছাড়া পণ্য বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেন।বিজ্ঞপ্তি।