১১ প্রিসাইডিং কর্মকর্তাকে পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনের সরঞ্জামাদি বিতরণ চলাকালে ১১ জন প্রিসাইডিং কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে।

জানা গেছে, গতকাল বুধবার উপজেলার ৮৬টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার মধ্যে ভোটের সরঞ্জামাদি বিতরণ করা হয়। অনেকেই সরঞ্জামাদি নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা হন। এর মধ্যেই শ্যামনগর উপজেলার (দুজন সরকারি কর্মকর্তাসহ সরকারি মহসিন কলেজ, আতরজান মহিলা কলেজ ও নওয়াবেঁকি কলেজের শিক্ষক) ১১ জন প্রিসাইডিং কর্মকর্তাকে পরিবর্তন করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে নির্বাচনী দায়িত্ব থেকে পরিবর্তন হওয়া একজন শিক্ষক বলেন, কী অভিযোগে তাঁদের দায়িত্ব দিয়ে আবার প্রত্যাহার করে নেওয়া হলো, তা তাঁরা জানেন না। সাতক্ষীরার উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহসীন আলী বলেন, প্রত্যাহার করা প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে। এজন্য তাঁদের পরিবর্তন করে আশাশুনি উপজেলা থেকে ছয়জন এবং কালীগঞ্জ উপজেলা থেকে পাঁচজন সরকারি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ��z����Hϸ��তি দেবেন তাঁকেই ভোট দেওয়া উচিত।

উপজেলা সদরের নুসরত ফারিয়া বলেন, ‘শুধু ঘোষণা দিলেই হবে না। কীভাবে জুয়ামুক্ত, মাদকমুক্ত করবেন এর পরিকল্পনাও আমাদের জানাতে হবে। কিন্তু দুঃখের বিষয় এখনো কোনো প্রার্থী এ ব্যাপারে জোর দিয়ে কিছু বলছেন না।’

সামাজিক সংগঠন শিবগঞ্জ উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুল হক বলেন, নতুনদের উচ্ছ্বাস সব কিছুর মতো ভোটের ক্ষেত্রেও বেশি। নতুনেরা কখনোই অযোগ্য প্রার্থী বেছে নিতে পারেন না।