১১ বছর পর চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থাপনের প্রায় ১১ বছর পর চালু হলো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগ। গতকাল শনিবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুস ছবুর মিঞা এর উদ্বোধন করেন। বিগত চারদলীয় জোট সরকারের আমলে আইসিইউ বিভাগ স্থাপন করা হয়। কিন্তু জনবল ও যন্ত্রপাতির অপ্রতুলতায় বিভাগটি চালু করা সম্ভব হয়নি। ১১ বছরের মাথায় অবশেষে বিভাগের জনবল ও যন্ত্রপাতি বরাদ্দ দেওয়া হয়। গতকাল সকালে আট শয্যার আইসিইউ বিভাগ উদ্বোধনের মধ্য দিয়ে এর কার্যক্রমেরও সূচনা করা হয়।