১১ বছর পর সম্মেলন হলেও কমিটি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ বছর পর গতকাল বুধবার রাজশাহী জেলা ছাত্রলীগের সম্মেলন হয়েছে৷ সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা ছাত্রলীগের কমিটি গঠনের উদ্দেশ্যে সমঝোতা বা ভোটাভুটির মাধ্যমে নেতা নির্বাচনের চেষ্টা করেন দলের জ্যেষ্ঠ নেতারা৷
কিন্তু তাতে ব্যর্থ হয়ে নেতা নির্বাচনের উদ্দেশ্যে তাঁরা শেষ পর্যন্ত বৈঠকে বসেন৷ তবে বৈঠকেও কোনো সমঝোতা হয়নি৷ পরে নেতারা ঢাকায় ফিরে কমিটি গঠন করা হবে বলে জানান৷
রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ গতকাল বিকেল পাঁচটায় মিলনায়তনের বাইরে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান৷ এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিিথ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের বিদায়ী সভাপতি রোকনুজ্জামান৷
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাংসদ আখতার জাহান, রাজশাহীর পবা-মোহনপুর আসনের সাংসদ আয়েন উদ্দিন প্রমুখ৷