১১ বাংলাদেশি মিশনকে দুদকের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার প্রবাসে বাংলাদেশ মিশনগুলোতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি এ সংক্রান্ত অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে কর্মকর্তা নিয়োগ দিয়েছে সংস্থাটি। তারই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট মিশনগুলোর দুর্নীতিসংক্রান্ত নথিপত্র চেয়ে রোববার চিঠি পাঠানো হয়েছে।
দুদকের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, চীন, ইতালি, মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড ও ফিলিপাইনে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনগুলোতে যেসব দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলো নিবিড়ভাবে অনুসন্ধান করা হবে। সে কারণে ওই ১১টি দূতাবাস ও হাইকমিশনের নথিপত্র চেয়ে চিঠি পাঠিয়েছেন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম।
গত রোববার দূতাবাস অডিট অধিপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট মিশনগুলোর ২০০৯-১০ থেকে ২০১৪-১৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র ৩০ মের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।