১১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে ১১ বাংলাদেশিকে নিয়ম না মেনে ফেরত পাঠিয়েছে বিএসএফ। বাংলাদেশে প্রবেশের পর গতকাল শনিবার সকাল ১০টার দিকে তাঁরা পুলিশের হাতে ধরা পড়েন।
বিজিবি ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল কবীর ও গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ জানান, আটক ১১ বাংলাদেশি ২০১১ সালে হিলি সীমান্ত দিয়ে ভারতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েন।