১১ বিশিষ্টজন ও প্রতিষ্ঠান পেল স্বাধীনতা পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পর্যায়ে গৌরবময় ও কৃতিত্ব+পূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ১১ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০১০’ প্রদানের জন্য মনোনীত করেছে। গতকাল সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়।পুরস্কারপ্রাপ্তরা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে এ কে এম সামসুল হক খান (মরণোত্তর), সৈয়দা সাজেদা চৌধুরী ও বেলাল মোহাম্মদ; শিক্ষায় অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী ও যতীন সরকার; সাহিত্যে রোমেনা আফাজ (মরণোত্তর) ও মুস্তাফা নূরউল ইসলাম; সংস্কৃতিতে বাংলা একাডেমী, ওয়াহিদুল হক (মরণোত্তর), আলমগীর কবির (মরণোত্তর) ও ফেরদৌসী প্রিয়ভাষিণী।