১১ মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শরীফুল হককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের রাজাখালী বিশ্বরোড এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসীন প্রথম আলোকে জানান, একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে শরীফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজিসহ ১১টি মামলা রয়েছে।