প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন বলেছেন, বাংলাদেশের ২০০৮ সালের সংসদ নির্বাচন বিশ্বের দরবারে একটি অন্যতম গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত হয়েছে। মাত্র ১১ মাসে আট কোটিরও বেশি ভোটারের ছবিসহ নাম তালিকাভুক্ত হওয়ায় বিশ্ববাসী অবাক হয়েছে। ফলে আমাদের কর্মদক্ষতা সবার কাছে প্রশংসিত হয়েছে।গত বুধবার বরিশাল ক্লাব মিলনায়তনে নির্বাচন ব্যবস্থাপনা অধিকতর ত্রুটিমুক্ত করার লক্ষ্যে আঞ্চলিক পর্যায়ে আয়োজিত বিশেষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিভাগীয় কমিশনার নুরুন্নবী তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন ‘সাপোর্ট টু দ্য ইলেকট্রোরাল প্রসেস ইন বাংলাদেশ’ প্রকল্পের ব্যবস্থাপক মো. আবদুল আলীম, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. মশিউর রহমান, উপনির্বাচন কমিশনার মো. মনিরুল ইসলাম প্রমুখ।