১১ মে প্রতিবাদী নারী গণসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ মের বদলে ১১ মে শনিবার রাজধানীর তোপখানা রোডে বেলা তিনটায় প্রতিবাদী নারী গণসমাবেশ অনুষ্ঠিত হবে। কদম ফোয়ারা থেকে পল্টন মোড় পর্যন্ত এ সমাবেশ হবে। গতকাল মঙ্গলবার প্রতিবাদী নারী গণসমাবেশের উপদেষ্টা কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। প্রথমে গত ২৭ এপ্রিল সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরপর তারিখ পিছিয়ে ৯ মে করা হয়েছিল। উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সমাবেশের সময় আবার পেছানো হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং নারী-পুরুষের সমতাভিত্তিক বাংলাদেশ চাই—এই দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।