১১-১১-১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১১ নভেম্বর ২০১১। অর্থাৎ ১১-১১-১১। দিন, মাস ও বছরের মধ্যকার ছয়টি অঙ্কই ১। এ কারণে তারিখটি পৃথিবীজুড়ে আলোচিত। ১১-১১-১১ নিয়ে অধিকাংশ ধারণা ও মতামত এই সংখ্যা তিনটি গাণিতিক অনন্যতার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ১১ তারিখের একটি ঐতিহাসিক ভিত্তি আছে। কাকতালীয়ভাবে অনেক ঘটনাই ঘটেছে ১১ তারিখে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রে হামলা হয়েছে। সেখানে প্রথম যে বিমানটি হামলা চালিয়েছে, সেটি ছিল ফ্লাইট-১১।১৯১৯ সালের ২৮ জুন ফ্রান্সের ভার্সাই শহরের বাইরে ভার্সাই চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এর আগে ১৯১৮ সালের ১১ নভেম্বর মিত্রবাহিনী ও জার্মানি অস্ত্রবিরতিতে সম্মত হয়। ১০০ বছর আগে ১৯১১ সালের ১১ নভেম্বরের কথা। দিনের শুরুটা ছিল ভালোই। কিন্তু হঠাৎ তাপমাত্রা কমতে থাকে। মাত্র ১০ মিনিটের মধ্যেই তা ৪০ থেকে ৫০ ডিগ্রি কমে যায়। মধ্যরাতে কমে ৬৬ ডিগ্রি। শুরু হয় ঝড়, বজ্রপাত, টর্নেডো ও তুষারপাত। উত্তর আমেরিকার উত্তর উপকূলজুড়ে দ্য গ্রেট ব্লু নর্দার নামে ভয়ংকর ও প্রবল তুষারঝড় আঘাত হানে। আজ বিশ্ববাসী দেখছে, এমন একটি গাণিতিক দিন যেখানে ক্যালেন্ডারে, ঘড়িতে, মোবাইল ফোনে শুধুই ১-এর ছড়াছড়ি। ফেসবুক, টুইটার, অনলাইন, ই-মেইলসহ সামাজিক যোগাযোগের সব সাইটে বৃহস্পতিবার রাতেই শুরু হয়েছে বিশেষ এই দিনটির শুভেচ্ছা বিনিময়।