১১টা পর্যন্ত সর্বোচ্চ ভোট বরিশালে, সর্বনিম্ন রাজশাহীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার সিটি করপোরেশন নির্বাচনে আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়েছে বরিশালে (৩৫ শতাংশ)। সর্বনিম্ন ভোট পড়েছে রাজশাহীতে (২৮ শতাংশ)। 

আজ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, চার সিটি করপোরেশন নির্বাচনে যথাসময়ে ভোট নেওয়া শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে চলছে ভোট নেওয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জানান, এ সময় পর্যন্ত খুলনায় ২৯ শতাংশ ও সিলেটে ৩২ শতাংশ ভোট পড়েছে।