প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গত রোববার ১১টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ৷ পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের মালেক মিয়ার পুকুরপাড় বৃষ্টিতে ভেঙে যায়। গত রোববার দুপুরে ছোট ছেলেমেয়েরা ওই পুকুরপাড়ে খেলাতে গিয়ে গ্রেনেডগুলো দেখতে পায়। খবর পেয়ে সন্ধ্যায় কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত গ্রেনেডগুলো উদ্ধার করে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি