১১টি ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামে অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের ১১টি ঘর পুড়ে গেছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই গ্রামের জলিলের ঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাঁচজন আহত হয়। রাত সাড়ে ১২টায় রংপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহত ব্যক্তিদের মধ্যে রফিকুল ইসলাম ও কেচু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে, আগুনে তাদের নয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।