১১টি ঘর ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আগুন লেগে ছয়টি পরিবারের ১১টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের জসীম উদ্দিনের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা সাদেক মিয়া, লিটন মিয়া, মতিউর রহমান, আবদুল কাদির ও হাবিবুর রহমানের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাঁদের ১১টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।