১১টি তক্ষক উদ্ধার
বিজিবি ১১টি তক্ষক উদ্ধার করেছে। গত শনিবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার গাড়াখালি সীমান্ত এলাকা থেকে তক্ষকগুলো উদ্ধার করা হয়। সাতক্ষীরা ৩৮ বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. হাবিবুল্লাহ আল বাকী বলেন, উপজেলার কাকডাঙ্গা ক্যাম্পের নায়েক সুবেদার মো. বেল্লাল হোসেনের নেতৃত্বে একটি টহল দল শনিবার উপজেলার গাড়াখালী সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করে। পরে ব্যাগের মধ্য থেকে ১১টি তক্ষক পাওয়া যায়। গতকাল রোববার তক্ষকগুলো বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সাতক্ষীরার মুন্সিগঞ্জ শাখায় হস্তান্তর করা হয়েছে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সাতক্ষীরার মুন্সিগঞ্জ শাখার জুনিয়র ওয়ার্ল্ড লাইফস্কাউট শহীদুল ইসলাম বলেন, তক্ষকগুলো বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার বিভাগীয় প্রধান জাহিদুল কবীরের দপ্তরে জমা দেওয়া হয়েছে। তাঁর সিদ্ধান্তের পর এগুলো সুন্দরবনে না অন্য কোথাও ছেড়ে দেওয়া হবে, তা নির্ভর করছে।