১১টি দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আগুনে পুড়ে গেছে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাগদী বাজারে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানান, ওই বাজারের পোল্ট্রি ব্যবসায়ী আইউব আলীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন।