১১তম বিশ্ববিদ্যালয় দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১১তম বিশ্ববিদ্যালয় দিবস আজ রোববার। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, ক্যাম্পাস এলাকায় বৃক্ষ রোপণ, রক্তদান কর্মসূচি, তথ্যচিত্র উপস্থাপন, আলোচনা অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রভৃতি।

এসব অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম।

অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) সভাপতি প্রকৌশলী এম শামীম জেড বসুনিয়া এবং পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমান।

বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদের অধীনে আটটি বিভাগে স্নাতক এবং নয়টি বিভাগ ও গবেষণাকেন্দ্রে স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হচ্ছে।