১১০টি নতুন ডিজাইনের ফার্নিচার নিয়ে এল অটবি
অটবি ১১০টি নতুন ডিজাইনের ফার্নিচার নিয়ে এসেছে। গত শুক্রবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অটবির প্যাভিলিয়নে এসব ফার্নিচার আনা হয়। বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এসব ফার্নিচার আনা উপলক্ষে অটবির প্যাভিলিয়নে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস প্রেসিডেন্ট শুভাশিষ বোস। এ সময় অটবির চেয়ারম্যান ফাল্গুনী কুণ্ডু, ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ কুণ্ডু, পরিচালক সোহানা নুর, অমিতি কুণ্ডুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অটবি বাংলাদেশে এই প্রথমবারের মতো নিয়ে এসেছে ‘অ্যাপার্টমেন্ট কনসেপ্ট’। কনসেপ্টগুলো চারটি থিমে করা। নতুন ডিজাইনের এসব ফার্নিচার কাঠ, এমডিএফ ও পার্টিকেল বোর্ড দিয়ে করা হয়েছে। নতুন ডিজাইনের সঙ্গে নতুন চারটি রংও আনা হয়েছে। অটবিই বাংলাদেশে প্রথম এই রং নিয়ে এল। রংগুলো হলো: ইংলিশ ওক, ব্ল্যাক ওক, ক্রিমি ওয়ালনাট ও চেস্টনাট। বিজ্ঞপ্তি।