১১০০ সংযোগ বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি ত্রুটির কারণে ১০ জানুয়ারি থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নারায়ণগঞ্জের পঞ্চবটী এলাকার ১ হাজার ১০০ টেলিফোন সংযোগ বিকল হয়ে আছে। এই সংযোগগুলো বিটিসিএলের নারায়ণগঞ্জ এক্সচেঞ্জের আওতাধীন।
গতকাল বৃহস্পতিবার বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিটিসিএল জানিয়েছে, বিকল সংযোগগুলো ঠিক করতে কাজ করছেন সংস্থার প্রকৌশলীরা।