প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন মেয়াদে আটক ভারতের পশ্চিমবঙ্গের কারাগার থেকে মুক্তির পর ১১১ জন বাংলাদেশি জেলেকে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিকেলে দুই দেশের সীমান্তবর্তী কালিন্দী নদী দিয়ে মাছ ধরার পাঁচটি ট্রলারসহ বাংলাদেশের পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করা হয়। এতে সহায়তা করেন বিএসএফ ও বিজিবির সদস্যরা। মুক্তি পাওয়া ১১১ জনের মধ্যে কক্সবাজারের ৬১, পটুয়াখালীর ১৮, বরগুনার ১৭, বাগেরহাটের ১৩ এবং ভোলা ও বরিশালের একজন করে জেলে রয়েছেন। জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাছ ধরার সময় ভুল করে ভারতের জলসীমায় ঢুকে পড়লে বিএসএফের রিভার উইং তাঁদের বিভিন্ন সময়ে আটক করে।