১১১ শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকী অংশ-

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিহালপুর প্রাথমিক বিদ্যালয়ে একটি কক্ষে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। এতে একটি বেড়া পুড়ে যায়। পয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া আগুনে অফিস কক্ষের আলমারি, আসবাব ও শ্রেণীকক্ষের একটি টেবিল পুড়ে যায়।
রংপুরের মহিন্দ্র, পীরপুর, মুলাটোল ও আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আক্কেলপুর উচ্চবিদ্যালয়, পীরগঞ্জ বড় আলমপুর পত্নীতলা, পীরগঞ্জ জাহাঙ্গীরাবাদ ও পীরগঞ্জ ভেন্ডাবাড়ি ভিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়। এতে কিছু বেঞ্চ ও আসবাব পুড়ে গেছে।
ভোলার দৌলতখানের মধ্য চরশুভি, উত্তর বিজয়পুর, বোরহানউদ্দিনের মনিকারহাট, তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের চাপলি, লালমোহনের রামগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে। দৌলতখানের আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই, চর নবীপুর কান্দাপাড়া ও দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দরজা ও জানালায় আগুন দেওয়া হয়। তবে তেমন ক্ষতি হয়নি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চারটি ভোটকেন্দ্রে পেট্রলবোমা হামলা হয়। স্কুলগুলোর কয়েকটি বেঞ্চ পুড়ে গেছে। স্কুলগুলো হলো: আউখাবো, পাড়াগাঁও, বানিয়াদী ও দক্ষিণ তারাব সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সাতক্ষীরা সদর উপজেলার গোদাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ভোরে আগুন দেওয়া হয়।
ফরিদপুরের চরভদ্রাসনের চর হরিরামপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে শুক্রবার রাতে অগ্নিসংযোগ করা হয়।
যশোরের বাঘারপাড়ার আজমপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় আগুন দেওয়া হয়েছে। তবে এটি কোনো ভোটকেন্দ্র নয়। মাদ্রাসাটির বারান্দায় আগুন দেওয়ায় দরজা-জানালার সামান্য ক্ষতি হয়েছে। ভোটকেন্দ্র না হলেও রাজশাহীর বাঘারদিঘা বালিকা বিদ্যালয়েও আগুন দেওয়া হয়েছে। বিদ্যালয়ের দুটি কক্ষের অংশবিশেষ পুড়ে গেছে।
ফেনীর সোনাগাজীতে তিনটি ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়। আগুনে মঙ্গলকান্দি উপস্বাস্থ্যকেন্দ্রটির আসবাব, ওষুধ ও যন্ত্রপাতি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে চরদরবেশ ইউনিয়নের বাগিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কক্ষের আসবাব সম্পূর্ণ পুড়ে যায়। আগুন দেওয়া হয় নবাবপুর ইউনিয়নের গুয়ালিয়া অন্নদাচরণ প্রাথমিক বিদ্যালয়ে। এতে নতুন বছরের বইসহ প্রধান শিক্ষকের কক্ষটি পুড়ে গেছে।
পাবনার সাঁথিয়ার বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খেতুপাড়া শিবপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সন্ধ্যায় আগুন দেওয়া হয়।
রাজধানীর দক্ষিণখানে গাওয়াইর হাইস্কুল ভোটকেন্দ্রে আগুন দেওয়া হলেও তেমন কোনো ক্ষতি হয়নি। পুরান ঢাকার সরকারি কবি নজরুল কলেজের ভেতরে সীমানাপ্রাচীরের পাশে পড়ে থাকা ১২টি ককটেল এবং ডেমরার সারুলিয়ার একটি মাদ্রাসার বাথরুম থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়।