১১১ শিক্ষার্থীর এক শিক্ষক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। এ শিক্ষাপ্রতিষ্ঠানে ১১১টি শিশুর জন্য রয়েছেন মাত্র একজন শিক্ষক।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রাসেল বলে, ‘ম্যাডাম আমরার সকলরে একান করিয়া একলগে পড়াইন। যেই দিন ম্যাডাম আইন না, ওই দিন আমরার স্কুল থালা (তালা) থাকে।’
একমাত্র শিক্ষক রুবেনা বেগম বলেন, ‘এ বিদ্যালয়ে তিনজন শিক্ষকের পদ থাকলেও তিন মাস ধরে আমি একাই চালাচ্ছি।একা পাঠদান করতে হিমশিম খেতে হচ্ছে।’ উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুস সত্তার জমাদ্দার বলেন, বিদ্যালয়টিতে শিগগিরই একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।