১১২ কেজি ওজনের বাঘাইড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারে গতকাল সোমবার ১১২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ওঠে। মাছটির দাম হাঁকা হয় ৯৫ হাজার টাকা। দাম না পাওয়ায় পরে মাছটিকে কেটে কেজি দরে বিক্রি করা হয়। মাছটি দেখতে অনেক মানুষ ভিড় করে।মাছ ব্যবসায়ী মো. মহসীন মিয়া গতকাল প্রথম আলোকে জানান, গত রোববার সিলেটের কাজীর বাজার থেকে বাঘাইড় মাছটি কিনে আনেন তিনি। সুরমা নদী থেকে একজন জেলে মাছটি ধরেন। মাছটির ওজন ১১২ কেজি। ক্রেতাদের কাছে তিনি এর দাম হাঁকেন ৯৫ হাজার টাকা। চাহিদামতো দাম না পাওয়ায় গতকাল পশ্চিম বাজারে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হয়। প্রতি কেজি মাছের দাম নেওয়া হয়েছে ৮০০ টাকা।