১১৩ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুল ও ভাষানটেক থেকে গত শুক্রবার রাতে স্বর্ণ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে চোরাই ১১৩ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফারুক হোসেন ওরফে জুয়েল, মুকুল হোসেন  ও আবু তালেব হাওলাদার।

সূত্র জানায়, তালেব ও মুকুলকে উত্তর কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার প্রথমে করা হয়। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে চুরির পরিকল্পনাকারী ফারুক হোসেনকে ভাষানটেক থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাঁদের  মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হলে শুনানি শেষে আদালত প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।