১১৪৭টি মামলা
অবৈধ ও লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে গত বুধবার ১ হাজার ১৪৭টি মামলা করেছে ঢাকা মহানগরের ট্রাফিক বিভাগ। এর মধ্যে ট্রাফিক উত্তর বিভাগ ২৮৪টি, ট্রাফিক দক্ষিণ বিভাগ ৩১৬টি, ট্রাফিক পূর্ব বিভাগ ২৬৩টি ও ট্রাফিক পশ্চিম বিভাগ ২৮৪টি মামলা দায়ের করে। এ সময় ছয়টি মোটরসাইকেল জব্দ করা হয়। ট্রাফিক সূত্র জানায়, হাইড্রলিক হর্ন, উল্টোপথে চলাচলসহ অন্যান্য কারণে ৩৮৪টি মামলা করা হয়। একই অপরাধে ওই দিনের অন্য সময় ওই চারটি ট্রাফিক বিভাগ মোট ৩ হাজার ৪২টি মামলা দায়ের করেছে। ডাম্পিং করেছে ৬৬টি। রেকার করেছে ৩৬৭টি। এ ছাড়া ৫ লাখ ১৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি৷