প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ অর্থবছরের জন্য ১১৪ কোটি ৯৯ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। গত সোমবার রাতে সিন্ডিকেটের অধিবেশনে এ বাজেট অনুমোদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ সাত্তার মণ্ডলের সভাপতিত্বে ফিন্যান্স কমিটির সভা এবং সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. ইদ্রিস আলী বাজেট উপস্থাপন করেন। বাজেটে শিক্ষা-আনুষঙ্গিক খাতে ছয় কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বলেন, শিক্ষা খাতের এ বরাদ্দ অপ্রতুল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালাম, রফিক, সুমনসহ অনেকেই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।