১১৫ খাসিতে মুশফিকের বউভাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে স্ত্রী জান্নাতুল কিফায়াত। গতকাল বগুড়ার মাটিডালি এলাকায় নিজ বাড়িতে বউভাতের আয়োজনে l ছবি: প্রথম আলো
জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে স্ত্রী জান্নাতুল কিফায়াত। গতকাল বগুড়ার মাটিডালি এলাকায় নিজ বাড়িতে বউভাতের আয়োজনে l ছবি: প্রথম আলো

অতিথিদের খাবারের তালিকায় ছিল কাচ্চি বিরিয়ানি, মুরগির রোস্ট,

দুপুরে মুশফিক নিজেই নেমে পড়েন তদারকিতে l ছবি: প্রথম আলো
দুপুরে মুশফিক নিজেই নেমে পড়েন তদারকিতে l ছবি: প্রথম আলো

সালাদ, বোরহানি ও কোমল পানীয়। খাওয়া শেষে ছিল বগুড়ার শেরপুরের সুবিখ্যাত দই।
অতিথি আপ্যায়নের জন্য জবাই করা হয় ১১৫টি খাসি ও এক হাজার ২০০ মুরগি। খাবার রান্না করতে আগেই ঢাকা থেকে এসেছিলেন নামকরা সব বাবুর্চি। রান্না হয় অর্ধশত চুলায়।
বিশাল প্যান্ডেলে একসঙ্গে ৯১২ জন অতিথির খাবারের ব্যবস্থা ছিল। নৈশ এই আয়োজনে ১০০ জন পেশাদার খাবার পরিবেশনকারী অতিথি আপ্যায়নে ব্যস্ত ছিলেন। আর অতিথিদের স্বাগত জানাতে বিশাল তোরণ, বর্ণিল আলোকসজ্জা তো ছিলই।
এত সব আয়োজন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বউভাত অনুষ্ঠানকে ঘিরে। বগুড়া শহরের মাটিডালি এলাকায় তাঁর নিজ বাসা ‘সংহতি’তে গতকাল শুক্রবার রাতে হয়েছে এই আয়োজন। নববধূ বউভাত-মঞ্চে আসেন পালকিতে চড়ে।
রাত সাড়ে নয়টা পর্যন্ত পাঁচ হাজারের বেশি অতিথি ‘বউভাত’ খেয়েছেন।
তবে ঘরের ছেলের এমন আয়োজনে অবশ্য বগুড়ার মানুষের মূল আগ্রহ ছিল নববধূ জান্নাতুল কিফায়াতকে ঘিরে। নববধূকে দেখার পাশাপাশি নবদম্পতির সঙ্গে ছবি তোলার ‘আবদার’ করছেন অনেকেই। এমন আবদার অবশ্য হাসিমুখেই মিটিয়েছেন তাঁরা।

ছেলের বিয়ে। ব্যস্ততার শেষ নেই বাবা মাহবুব হামিদের। একপর্যায়ে সাজসজ্জার কাজেও হাত লাগালেন তিনি l ছবি: প্রথম আলো
ছেলের বিয়ে। ব্যস্ততার শেষ নেই বাবা মাহবুব হামিদের। একপর্যায়ে সাজসজ্জার কাজেও হাত লাগালেন তিনি l ছবি: প্রথম আলো

এই আয়োজনকে ঘিরে কয়েক দিন ধরে দম ফেলার ফুরসত ছিল না মুশফিকের বাবা মাহবুব হামিদের। অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছানো, আপ্যায়ন—সবকিছু তাঁকেই সামলাতে হয়েছে।
মাহবুব হামিদ বলেন, মুশফিকের বউভাত অনুষ্ঠানে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, প্রতিবেশীরা ছাড়াও ক্রীড়াঙ্গন ও প্রশাসনের লোকজনকে তিনি আমন্ত্রণ জানান। ঢাকা থেকে জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটারও হাজির ছিলেন এই অনুষ্ঠানে।
মাহবুব হামিদ জানান, গত বছরের অক্টোবর মাসে জাতীয় দলের আরেক ক্রিকেটার মাহমুদউল্লাহর শ্যালিকা জান্নাতুল কিফায়াতের সঙ্গে বাগদান সম্পন্ন হয়। প্রায় এক বছর পর এ বছরের ২৪ সেপ্টেম্বর ঢাকায় গায়েহলুদ, ২৫ সেপ্টেম্বর বেইলি রোডের অফিসার্স ক্লাবে বিয়ের আনুষ্ঠানিকতা এবং ২৭ সেপ্টেম্বর গলফ ক্লাবে বিবাহোত্তর সংবর্ধনা হয়। এসব অনুষ্ঠান শেষে নববধূ শ্বশুরবাড়িতে যান ৩০ সেপ্টেম্বর।