১১৫০ কৃষক পেলেন বীজ সার টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদার ১ হাজার ১৫০ কৃষকের মাঝে গতকাল বুধবার ধানবীজ, সার ও নগদ টাকা বিতরণ করা হয়। খরিপ-১ মৌসুমের আউশ প্রণোদনার আওতায় তাঁদের এগুলো দেওয়া হলো।
গতকাল বেলা ১১টায় দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হাসান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগর। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের উপপরিচালক নির্মল কুমার দে, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ও দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান।
পরে প্রণোদনা হিসেবে তালিকাভুক্ত ৫০ জন কৃষককে জনপ্রতি ১০ কেজি নেরিকা জাতের আউশ ধানবীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং আগাছানাশক বাবদ ৪০০ ও সেচ খরচ বাবদ ৪০০ টাকা দেওয়া হয়। এ ছাড়া ১ হাজার ১০০ কৃষককে জনপ্রতি ৫ কেজি করে উচ্চ ফলনশীল বা উফশী জাতের আউশ ধানবীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং সেচ খরচ বাবদ ৪০০ টাকা দেওয়া হয়।