১২ অক্টোবর গণমিছিল কর্মসূচি দিয়েছে সমমনা ১২ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস কথাটি পুনর্বহাল করাসহ আরও কিছু দাবিতে ১২ অক্টোবর রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে ইসলামভিত্তিক সমমনা ১২ দল। তার আগে ১ থেকে ১০ অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালন করবে ধর্মভিত্তিক বিভিন্ন দলের এই মোর্চাটি।গতকাল শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ১২ দলের সদস্যসচিব জাফরুল্লাহ খান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১২ দলের কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ নেজামী, আলমগীর মজুমদার, মহিউদ্দিন রব্বানী, আবদুস সবুর মাতুব্বর, আহমদ আলী প্রমুখ।বর্তমান সরকারের সময় প্রণীত জাতীয় নারীনীতি ও শিক্ষানীতির কিছু ধারা সংশোধন করা, আলেমদের ওপর জুলুম-নির্যাতন বন্ধ করা ও মহানবী (স.)-এর অবমাননা বন্ধ করাসহ ধর্মবিষয়ক আরও কিছু দাবিতে আন্দোলন করছে ইসলামভিত্তিক সমমনা ১২ দল। পুলিশের নিষেধাজ্ঞার কারণে গত ২২ সেপ্টেম্বর রাজধানীর পল্টনে মহাসমাবেশ করতে না পেরে পরদিন সারা দেশে হরতাল ডেকেছিল ১২ দলীয় এই মোর্চাটি।