১২ অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীর বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সদর, কদমরসুল ও মাদাম বিবির হাট এলাকায় ১২ জন অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীর বিরুদ্ধে মামলা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে ওই ১২ জনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পিডিবির বিতরণ দক্ষিণাঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ফৌজদারহাট বিতরণ বিভাগের অধীন কদমরসুল, সীতাকুণ্ড সদর ও মাদাম বিবির হাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ উপায়ে বিদ্যুৎ ব্যবহার ও মিটারে কারচুপি করার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁদের বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।’