১২ আগস্ট এমআরপির কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ আগস্ট বিকেল পাঁচটায় ৩৩টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এ ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছে।