১২ আগস্টের মধ্যে চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১২ আগস্টের মধ্যে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ২১ মে থেকে সব চা-বাগানে ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সঙ্গে চা-শ্রমিক প্রতিনিধিদের আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়। গতকাল শনিবার মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন
ওই আলোচনা সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান৷ উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার। বক্তব্য দেন চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির সভাপতি মাখন লাল কর্মকার, সাধারণ সম্পাদক রামভজন কৈরী, চা-শ্রমিকনেতা বিজয় বুনাির্জ, প্রভাষক চিত্তরঞ্জন রাজবংশী, মাসিক চা-মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীণ প্রমুখ।